1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে র‍্যালিটি বের হয়। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জীবনের শেষ সময়ে কোনো প্রবীণ যেন একাকিত্ব, অবহেলা বা নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য পরিবার ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি পরিবারে প্রবীণদের প্রতি শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক বলেন, প্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাঁদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রাখার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও মানসিক প্রশান্তির বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, জেলায় ১ লাখ ২২ হাজার ১৪৮ জন প্রবীণ ব্যক্তি বয়স্ক ভাতা পাচ্ছেন। তবে এই ভাতার আওতা আরও বাড়ানো প্রয়োজন। তিনি গণমাধ্যমের মাধ্যমে প্রবীণদের বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দেন।

প্রবীণদের স্বাস্থ্য বিষয়ে সাবেক সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভূঁইয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, সুষম খাবার ও হালকা ব্যায়ামের ওপর গুরুত্ব দেন। মানসিক চাপমুক্ত থাকতে পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানোর পরামর্শও দেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সালসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে জেলাভিত্তিক বিভিন্ন প্রবীণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের অধিকার, মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট