1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

তরপুরচণ্ডীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
তরপুরচণ্ডীতে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়নে মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে স্থানীয় কাশিমবাজার ৬নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে হান্টার রাইডার্স স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আনন্দ বাজার ইসলামিক সামাজিক সংস্থা। ম্যাচ শেষে আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান। বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তাঁর মতে, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অনলাইন আসক্তি, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

তিনি আরও বলেন, মাদক তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সুন্দর ও বাসযোগ্য সমাজ গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল আহসান, সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন মিয়াজী, সহ-সভাপতি অ্যাড. আলম খান মঞ্জু ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর সরদার।

এ ছাড়া ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আদম খান, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, বিএনপি নেতা হারুন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আইয়ুব আলী খন্দকার, সাংগঠনিক সম্পাদক তুহিন বন্দুকশী, মহিলা দলের সভাপতি মুন্নী বেগম, নেত্রী শিল্পী ও রত্না এবং ছাত্রদল সভাপতি ওমর গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সমাজকর্মী ও ক্রীড়া সংগঠকদের ব্যবস্থাপনায় আয়োজিত খেলায় ধারাবিবরণী দেন মো. আশরাফ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট