1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
চাঁদপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

“সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং সবার জন্য নিরাপদ, মানসম্মত ও টেকসই বাসস্থান নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি বিবেচনায় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেলা প্রশাসক বলেন, টেকসই নগরায়ণের জন্য আবাসন ব্যবস্থার পাশাপাশি সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার উন্নয়ন নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে সবার জন্য নিরাপদ ও বাসযোগ্য নগর প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

সোহেল রুশদী বলেন, বাসস্থান বা আশ্রয় মানুষের মৌলিক চাহিদার অন্যতম। বসতি কেবল মাথার ওপর ছাদ নয়; এটি এমন একটি নিরাপদ পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠতে পারে এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে।

তিনি বলেন, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কারণে নগরায়ণ রক্ষা করা যাচ্ছে না। ভবিষ্যতে কেমন নগরায়ণ প্রয়োজন, তা এখনই পরিকল্পনা করতে হবে। নগরায়ণ বিষয়ে গণমাধ্যমে তুলে ধরার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো। শুরুতে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ও তাৎপর্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় পর্যবেক্ষক মো. ইমরান হোসেন।

আলোচনা সভায় জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট