
স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উচ্চগাঁ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও গণিত বিষয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার।
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, দায়িত্বশীলতা ও গুণগত শিক্ষাদানে ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জাতীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
জাতীয় শিক্ষক দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি শ্রেষ্ঠত্বের সনদ ও মেডেল গ্রহণ করেন।
হাজীগঞ্জের শিক্ষাঙ্গনে তার এ অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তার এই সম্মাননা হাজীগঞ্জের শিক্ষা অঙ্গনের জন্যও একটি গৌরবের অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।