
চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ও নাট্য নির্দেশক মো. আলমগীর হোসেন পাটোয়ারীর বাবা রঞ্জন আলী পাটোয়ারীর একাদশ মৃত্যুবার্ষিকী শুক্রবার (৯ অক্টোবর ২০২৬)।
২০১৫ সালের ৯ অক্টোবর চাঁদপুর শহরের পুরান আদালত পাড়ার নিজ বাসভবনে তিনি মারা যান। পরে চাঁদপুর পৌর বাসস্ট্যান্ড কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
রঞ্জন আলী পাটোয়ারী চাঁদপুর শহরের হাজী মহসিন রোডে দীর্ঘদিন হোটেল ব্যবসা করেন। ছায়াবাণী সিনেমা হলের পশ্চিম পাশে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান প্রথমে ‘নোয়াখালী হোটেল’ এবং পরে ‘নিউ ইসলামিয়া রেস্তোরাঁ’ নামে পরিচিত ছিল।
তাঁর বড় ছেলে আবদুর রহমান পাটোয়ারী (মোস্তফা) পুরান আদালত পাড়া জামে মসজিদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। মেজো ছেলে দেলোয়ার হোসেন পাটোয়ারী খোকন ব্যবসায়ী। অপর ছেলে সাহেব আলী বাংলাদেশ পুলিশে কর্মরত থাকা অবস্থায় ২০২১ সালে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হন এবং চিকিৎসাধীন অবস্থায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান।
কনিষ্ঠ ছেলে মো. আলমগীর হোসেন পাটোয়ারী দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার। তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহ-সভাপতি এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত অনন্যা নাট্যগোষ্ঠীর সাবেক সদস্য সচিব।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রঞ্জন আলী পাটোয়ারী, তাঁর সহধর্মিণী ও পরিবারের সব সদস্যের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর সন্তান ও স্বজনেরা।