1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রাতের পাহারায় গতি আনতে মাঠে পৌর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
রাতের পাহারায় গতি আনতে মাঠে পৌর কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ

চাঁদপুর পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতের পাহারা ও টহল কার্যক্রম জোরদার করেছে চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) রাতে পৌরসভার অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড) ও অঞ্চল-৩ (১০নং ওয়ার্ড)-এর টহল কার্যক্রম পরিদর্শন করেন কমিটির নেতৃবৃন্দ।

চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শাহেদুল হক মোর্শেদের নেতৃত্বে পরিদর্শনটি অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ টহল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং রাতের পাহারা আরও সক্রিয়, সুশৃঙ্খল ও কার্যকর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। রাতের বেলায় অপরাধপ্রবণ এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ স্থানে নিয়মিত টহল চালু রাখার ওপর তারা গুরুত্ব দেন। টহল সদস্যদের পারস্পরিক সমন্বয়, দায়িত্ববোধ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো গেলে অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলেও তারা জানান।

তারা বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব নয়। নিরাপদ সমাজ গঠনে সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক সচেতনতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা সম্ভব।

টহল সদস্যদের নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের আশঙ্কা দেখা দিলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়। পৌরবাসীকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামীতে সব অঞ্চল ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের পরিদর্শন কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়।

পরিদর্শনকালে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল ইসলাম খোকন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সহ-সভাপতি মোস্তফা ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি জনি, সহ-দফতর সম্পাদক রাসেল পারভেজ, অঞ্চল-৪ (৬নং ওয়ার্ড)-এর কাজী হুমায়ুনসহ সংশ্লিষ্ট টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট