1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিলেটে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে
সিলেটে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮

স্টাফ রিপোর্টার : ছুটির দিনে সিলেটে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের এক প্রবাসী ও এক ব্যবসায়ী। এ ঘটনায় তাঁদের অন্তত ৮ জন সফরসঙ্গী গুরুতর আহত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নম্বর উপাদী দক্ষিণ ইউনিয়নের করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে সাবেক প্রবাসী মো. সোহেল বকাউল (৩৬) এবং একই ইউনিয়নের পিংড়া গ্রামের খালেক তপদারের ছেলে চাঁদপুর শহরের ব্যবসায়ী মো. খায়রুজ্জামান পিপুল (৪৫)। পিপুল চাঁদপুর জেলার নাট্য সংগঠন চাঁদপুর ড্রামার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং অভিনয়ও করতেন।

আহতদের মধ্যে রয়েছেন চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকার শাহাদাত হোসেন মিঠু, মান্দারী এলাকার সফিক মোল্লা, সুজন খান, মাইক্রোবাসচালক শরীফ হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তাহের ভাট ও আলন প্রধানীয়াসহ আরও দুজন।

আহত সফরসঙ্গী সুজন খান জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে মাইক্রোবাসে তাঁরা সিলেটের উদ্দেশে রওনা হন। শুক্রবার সকাল ৭টার দিকে শেরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে অ্যাম্বুলেন্সটি তাঁদের মাইক্রোবাসে সজোরে আঘাত করলে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে সোহেল ও খায়রুজ্জামান গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর চাঁদপুরে পৌঁছালে নিহতদের স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট