1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি

হাইমচর উপজেলা শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে পরিচালনা কমিটিসমূহের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকালে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। পরিচালনা কমিটির সভাপতিদের প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে নজর রাখার পাশাপাশি শিক্ষকদের যথাযথভাবে পাঠদান এবং প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের অগ্রগতি নিয়মিত তদারকির আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; সুশিক্ষিত, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সচেতনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হাইমচরের শিক্ষার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশে লেখাপড়ার সুযোগ দিতে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দিতে হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান। এতে বক্তব্য দেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল আলম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মনসুর আহমেদসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. শরীফ হোসেন এবং গীতা পাঠ করেন ৭২নং লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডিএম শাহজাহান, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট