1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

মারতে মন চাইলে আমাকে মারেন, শিক্ষার্থীদের নয়

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
মারতে মন চাইলে আমাকে মারেন, শিক্ষার্থীদের নয়

শাহরাস্তি উপজেলা সদরের শাহরাস্তি দারুল কুরআন মাদরাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মোত্তাকিন। পরে মাদরাসার শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কোরআন তেলাওয়াত করে। আলোচনা পর্বে মাদরাসার শিক্ষার্থী তাসনীম আলী কাউসার ইংরেজিতে বক্তব্য দেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বুলবুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। বিশেষ অতিথি হিসেবে সবক প্রদান করেন সাদ্রা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দিক।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী শিক্ষকদের কোমলমতি শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মারধর না করে ভালোবাসা, স্নেহ ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষা দিতে হবে। প্রয়োজনে তাঁকে মারার কথা বললেও শিক্ষার্থীদের না মারার অনুরোধ জানান তিনি।

তিনি মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিশুদের নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনে শিক্ষকদের দায়িত্বের কথা বলেন। পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন।

অনুষ্ঠানে মাদরাসার ৪৩ শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়। হিফজ সম্পন্ন করা দুই শিক্ষার্থী হাফেজ জাফির ইসলাম ও হাফেজ আইমান পবিত্র কোরআন থেকে তাঁদের সবকের শেষ পৃষ্ঠা তেলাওয়াত করে শোনায়। পরে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলসহ ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা এবং কোরআন হিফজের প্রতি আগ্রহ বাড়ানোর প্রত্যাশা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট