1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুরাণবাজার নিতাইগঞ্জ মন্দিরের উপদেষ্টা অধ্যাপক সমিরন ঘোষ আর নেই

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে
পুরাণবাজার নিতাইগঞ্জ মন্দিরের উপদেষ্টা অধ্যাপক সমিরন ঘোষ আর নেই

চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ সার্বজনীন পূজা মন্দিরের উপদেষ্টা এবং কচুয়া সাচার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সমিরন ঘোষ পরলোকগমন করেছেন। শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকাস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তাঁর প্রয়াণে পরিবার, গুণগ্রাহী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর ২০২৬) তাঁর মরদেহ ঢাকার হাসপাতাল থেকে চাঁদপুরে আনা হয়। পরে লোহারপুলস্থ নিজ বাসভবন হয়ে নিতাইগঞ্জ শ্রী শ্রী সার্বজনীন মন্দিরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে চাঁদপুরস্থ মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

জীবদ্দশায় তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর প্রয়াণে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট