1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবার পেল ১ কোটি ১৬ লাখ টাকার চেক

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২ পরিবার পেল ১ কোটি ১৬ লাখ টাকার চেক

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩২টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ১৬ লাখ টাকার চেক দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো বা স্থায়ীভাবে পঙ্গুত্বের ক্ষতি কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে সরকার ও বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে এবং মানসিক ও আর্থিকভাবে শক্তি পেতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা।

এ ছাড়া চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, বিভিন্ন পর্যায়ের সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যমান সড়ক পরিবহন আইন অনুযায়ী সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা এবং গুরুতর আহত বা পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসার জন্য নির্ধারিত অঙ্কের আর্থিক সহায়তা দেওয়া হয়। চেক গ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট