1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাচ্চু পাটোয়ারীর ইন্তেকাল

চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সদর উপজেলার দোকানঘর নিবাসী আলহাজ্ব মো. আবুল বাশার (বাচ্চু পাটোয়ারী) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, জামাতা, নাতি-নাতনি ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাচ্চু পাটোয়ারী পুরাণবাজার বড় মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ছিলেন। তিনি চাঁদপুরের শিল্পপ্রতিষ্ঠান ‘খাজা বাবা অটো রাইস মিল’-এর স্বত্বাধিকারী আলহাজ্ব মো. মোহাম্মদ আলী জিন্নাহ পাটোয়ারীর শ্বশুর ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, হাজী বাচ্চু পাটোয়ারী দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও ডায়াবেটিসজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার বাদ আসর দোকানঘর এমদাদিয়া মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুর খবরে পুরাণবাজারের ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাচ্চু পাটোয়ারীর ইন্তেকালে কাতারপ্রবাসী ব্যবসায়ী এবং রামদাসদী হাজী আব্দুস সাত্তার মাঝি মসজিদ, মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. মিজানুর রহমান মাঝি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের ক্ষমা ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট