1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাদকের বিরুদ্ধে বড় ধরনের টাস্কফোর্সের অভিযান হবে

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
মাদকের বিরুদ্ধে বড় ধরনের টাস্কফোর্সের অভিযান হবে

চাঁদপুরে মাদক নির্মূলে বড় ধরনের টাস্কফোর্সের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একই সঙ্গে আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, চাঁদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। কোনো আসামি বা মাদক ব্যবসায়ীকে আটক করা হলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। প্রয়োজনে প্রশাসনকে জানাতে হবে। বাবুরহাট এলাকায় ইতোমধ্যে দুবার অভিযান চালানো হয়েছে; প্রয়োজন হলে সেখানে আবারও অভিযান পরিচালনা করা হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ কমিটির সদস্যরা।

পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, কোনো অপরাধীকে আটক করার পর মারধর করা যাবে না; তাকে আইনের হাতে তুলে দিতে হবে। কেউ আইন নিজের হাতে নিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। চাঁদপুরে অবৈধ অস্ত্রের উপস্থিতি তুলনামূলক কম হলেও কারও কাছে অবৈধ অস্ত্র থাকলে তা উদ্ধারে অভিযান চালানো হবে। এ বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সহযোগিতা চান তিনি।

দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় রয়েছে। জেলার প্রায় ৯৮ ভাগ পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পূজার সময় হাজীগঞ্জের মদের দোকানগুলো বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিং আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন। তিনি রেলওয়ের জমি অবৈধ দখল, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি মা ইলিশ সংরক্ষণ এবং ভেজাল খাদ্যবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা বলেন।

সভাশেষে চাঁদপুরের বিদায়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট