1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার দাবি পরিশোধ

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার দাবি পরিশোধ

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে ৫ কোটি ২ লাখ ৮৬ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর ২০২৬) সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে জেলার গ্রাহকদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর মহাব্যবস্থাপক ও আল আমিন বীমা প্রকল্প (চাঁদপুর)-এর ইনচার্জ মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রকল্প ইনচার্জ মো. নুর ই আলম জুয়েল অনুষ্ঠান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পের ইনচার্জরাও বক্তব্য দেন। চেক হস্তান্তরের পাশাপাশি পপুলার লাইফ ইনস্যুরেন্সের সেবা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট