1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

সড়ক দুর্ঘটনায় থমকে গেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মেঘলার স্বপ্ন

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
সড়ক দুর্ঘটনায় থমকে গেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মেঘলার স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি: মেধা ও চঞ্চলতায় পুরো বাড়ি মাতিয়ে রাখত ১০ বছরের শিশু মেঘলা আক্তার রাইছা। কিন্তু একটি সড়ক দুর্ঘটনা তাকে পঙ্গুত্বের মুখে ঠেলে দিয়েছে। খেলার মাঠ বা স্কুলের আঙিনার বদলে এখন ঘরের বিছানাই তার নিত্যদিনের ঠিকানা। দরিদ্র পরিবারটি চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না। বাবা প্রবাসে থাকলেও পরিবারটির আর্থিক অবস্থা করুণ। মেঘলাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সঠিক ও উন্নত চিকিৎসা জরুরি। এ জন্য সরকারি সংস্থা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

মেঘলা ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের প্রবাসফেরত মিরণ ও রুনা আক্তার দম্পতির চার মেয়ের মধ্যে দ্বিতীয়। সে স্থানীয় পূর্ব একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

গত ২৬ সেপ্টেম্বর বাড়ির অদূরে গুপ্তেরবিলের রাস্তায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তার ডান পা ভেঙে যায়। পরে স্বজনরা তাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে অর্থোপেডিক সার্জন ডা. আহমেদ হোসাইন ছিদ্দিকী টিটুর তত্ত্বাবধানে মেঘলা বাড়িতেই চিকিৎসাধীন রয়েছে।

মেঘলার মা রুনা আক্তার বলেন, মেয়েটি আগে সারা ঘর মাতিয়ে রাখত, কিন্তু এখন বিছানায় শুয়ে আছে। কবে সে নিজের পায়ে দাঁড়িয়ে আবার স্কুলে যেতে পারবে—এ চিন্তায় তাদের দিন কাটছে।

স্থানীয় বাসিন্দা শরীফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে বিআরটিএসহ বিভিন্ন সরকারি দপ্তরের সহায়তার সুযোগ রয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে এলে মেঘলা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে তিনি আশা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট