1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

জাতীয় কন্যাশিশু দিবসে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
জাতীয় কন্যাশিশু দিবসে চাঁদপুরে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) সকালে চাঁদপুর ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও সমান সুযোগ নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব। তাঁর মতে, বাল্যবিয়ে কন্যাশিশুর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বৈষম্য দূর করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাছিমা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সালমা মাহজাবীন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট