1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলবে শুভ মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ও দেবীপক্ষের আগমনী অনুষ্ঠান 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা: শুভ মহালয়া উপলক্ষে দেবী দুর্গার মর্ত্যে আগমনের শুভক্ষণে মতলব দক্ষিণ উপজেলার কলাদীতে সভা উপাসনালয়ের উদ্যোগে চণ্ডীপাঠ ও দেবীপক্ষের জমকালো আবাহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৯ অক্টোবর) কলাদী এলাকার ধীরেন্দ্র পোদ্দার বাড়িতে সন্ধ্যা ৬:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়ে রাত ১০:৩০ মিনিটে তা সফলভাবে সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃতুলা এবং বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর মনজুর হাসান। প্রধান উদ্বোধকের বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃতুলা শুভ মহালয়ার তাৎপর্য তুলে ধরেন এবং আবহমান বাংলার সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে ধর্মীয় উৎসব উদযাপনের আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ গুরুত্বের সাথে ঘোষণা করা হয় যে, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রদ্ধাভাজন শংকর সরকার, শুভেন্দু মজুমদার এবং চন্দন ঘোষ যৌথভাবে দুর্গা প্রতিমা প্রদান করেছেন।
​এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নোয়াখালী জেলার প্রতিনিধি শংকর মজুমদার, লক্ষ্মীপুর জেলা শাখার সহ-সভাপতি স্বপন দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি অপূর্ব কুমার এবং রুমা রানী দাস।
​পুরো আয়োজনটির মূল সমন্বয় ও আয়োজক হিসেবে ভূমিকা পালন করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের সম্মানীত প্রভাষক দুলাল পোদ্দার। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ দূর-দূরান্ত থেকে আগত বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত থেকে চণ্ডীপাঠ ও ধর্মীয় সান্ধ্যকালীন আবাহন অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট