1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

কৃষিজমি ভরাটে শাহরাস্তিতে এক লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
কৃষিজমি ভরাটে শাহরাস্তিতে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে কৃষিজমি ভরাটের চিত্র নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন শাহরাস্তি উপজেলা যুবদলের সদস্য সচিব এহতেশামুল হক গনি। সোমবার রাতে বিষয়টি প্রশাসনের নজরে আনার উদ্দেশ্যে পোস্ট দেওয়ার পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনাটি জানান।

বিষয়টি জানতে পেরে মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) শাহরাস্তি পৌর এলাকার শ্রীপুর গ্রামে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায়।

পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন/ভূমি নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী অপরাধ স্বীকার করায় জমির মালিক সুভাষ বর্মণকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এহতেশামুল হক গনি বলেন, কৃষিজমি রক্ষায় আইন থাকা সত্ত্বেও অসাধু চক্র গোপনে জমি ভরাট করছে। কৃষিজমি রক্ষায় সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, অবৈধভাবে কৃষিজমি ভরাটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ পাওয়ার পরই মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট