1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

মৈশাদীর চেয়ারম্যান পদে ইমরান খান ইমুকে ঘিরে আলোচনা, নজর দলীয় মূল্যায়নে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে হামানকর্দ্দি এলাকা থেকে তরুণ নেতা ইমরান খান ইমুর প্রার্থিতার বিষয়টি সামনে আসায় স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান পদে নিজের আগ্রহের কথা জানান দিয়েছেন তিনি।

মৈশাদী পরিষদ গেট, শাহাতলী বাজার, দক্ষিণ হামানকর্দ্দি ও উত্তর হামানকর্দ্দিসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার চায়ের দোকান, হোটেল, সেলুন ও জনসমাগমস্থলে এখন আলোচনায় উঠে আসছে ইমরান খান ইমুর নাম। স্থানীয় রাজনীতিতে তরুণ মুখ হিসেবে তার এই পদক্ষেপকে ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। বিশেষ করে দীর্ঘদিন পর হামানকর্দ্দি এলাকা থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করায় বিষয়টি আলোচনায় এসেছে।

ইমরান খান ইমু বর্তমানে মৈশাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। এর আগে তিনি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মৈশাদী ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে ইমরান খান ইমু বলেন, দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম ও বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। এবার ইউনিয়নের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান তিনি।

ইমরান খান ইমু আরও বলেন, বিগত দিনের দলীয় কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী।

নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে ইমরান খান ইমু জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তিনি দুই যুগেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। বিগত আওয়ামী লীগবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি হামলা-মামলার শিকার ও কারাবরণ করেছেন বলেও দাবি করেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে কয়েকটি মামলা চলমান রয়েছে বলেও জানান এই নেতা।

চেয়ারম্যান পদে ইমরান খান ইমুর প্রার্থিতা ঘিরে মৈশাদী ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে দলীয় মনোনয়ন বা সমর্থন পাওয়ার ক্ষেত্রে তিনি কতটা এগিয়ে থাকবেন, তা এখনো স্পষ্ট নয়। শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত, অন্যান্য মনোনয়নপ্রত্যাশীর অবস্থান এবং নির্বাচনী পরিস্থিতি—সব মিলিয়েই নির্ধারিত হবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার সমীকরণ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট