1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তিতে মেহেদী উৎসবের প্রস্তুতি সভা

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তিতে মেহেদী উৎসবের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরের ‘নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন’-এর ৩ যুগ (৩৬ বছর) পূর্তি উপলক্ষে হতে যাওয়া ‘মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬’-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে এ সভা হয়।

সংগঠনের সহ-সভাপতি নিশাত আক্তার তানিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মনসুর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. রিপন বেপারী সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাবেক সভাপতি তপন সরকার, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক গোবিন্দ মণ্ডল, বহুবচন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবু এবং মেঘনা ক্রিয়েটরের সাবেক সভাপতি তবিবুর রহমান রিংকু।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন এবং আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম সরকার।

সভায় বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতিচর্চা ও সৃজনশীল প্রতিযোগিতা নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মতে, দীর্ঘ তিন যুগ ধরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছে। ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতার আয়োজন সংগঠনের সেই ধারাকে আরও সমৃদ্ধ করবে বলেও তাঁরা আশাবাদ জানান।

সভায় সংগঠনের ৩৬ বছর পূর্তি উদ্‌যাপন এবং মেহেদী উৎসব প্রতিযোগিতা-২০২৬ সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট