1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটি ফুলের শুভেচ্ছা জানান ওসিকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন –  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জনদুর্ভোগ, অনিয়ম ও সেবার মান যাচাই করতে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হঠাৎ অফিসে উপস্থিত হয়ে তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের ভোগান্তির কথা। এ সময় অফিসের সার্বিক পরিবেশ ও দালালদের তৎপরতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

অভিযানকালে পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনেন সংসদ সদস্য। গুরুত্বপূর্ণ এই সরকারি সেবা নিতে গিয়ে কেউ যেন হয়রানি, অনিয়ম কিংবা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পাশাপাশি সেবার পরিবেশ উন্নত করা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় কয়েকজনকে দালাল হিসেবে চিহ্নিত করে কর্মরত আনসার সদস্যদের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়। তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযানকালে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. বজলুর রশিদকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে।

আকস্মিক অভিযান শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুর পাসপোর্ট অফিস থাকবে দালালমুক্ত। আমি প্রতি শুক্রবার সাধারণ মানুষের সঙ্গে বসি, তাদের সঙ্গে কথা বলি। তাদের অনেকেই এই পাসপোর্ট অফিসের দুর্নীতির কথা বলেন। আজকে পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, তাতে মনে হলো এখানের পরিবেশ ভালো না। এখানের পরিবেশ উন্নতির জন্য সবার সহযোগিতা দরকার।

তিনি আরও বলেন, সাংবাদিকরা পারলে অন্তত সপ্তাহে দুবার এসে চাঁদপুর পাসপোর্ট অফিসের খোঁজখবর নেবেন। আমরা দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট