1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান মতলব বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটি ফুলের শুভেচ্ছা জানান ওসিকে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা যেন তাঁদের মেধা ও প্রজ্ঞা দিয়ে সমাজে অবদান রাখতে পারেন –  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা  পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ চাঁদপুরে শতাধিক অসহায় ব্যাক্তি পেলেন আর্থিক সহায়তা

মতলব নারায়ণপুর-আধারা সংযোগ সেতুর বেহাল দশা: ঝুঁকিতে হাজারো মানুষ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার মৃধা : চাঁদপুরের মতলবে নারায়ণপুর-আধারা সড়কের সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম জরাজীর্ণ ও বেহাল দশায় পরিণত হয়েছে। সেতুটির মাঝখানের ঢালাই ভেঙে গিয়ে ভেতরের রড বেরিয়ে পড়েছে। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় বিভিন্ন যানবাহন ও হাজার হাজার পথচারী।

বুধবার (১৪ অক্টোবর) সরজমিনে ঘুরে দেখা যায়, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সামনের এই সড়কটি দিয়ে আধারা ও কাঁচিয়ারা গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন নারায়ণপুর বাজারে যাতায়াত করেন। এটি কাঁচিয়ারা ও আশপাশের এলাকায় যাতায়াতের একমাত্র প্রধান সড়ক পথ। প্রতিদিন এই জরাজীর্ণ সেতু পার হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করছেন।
স্থানীয় বাসিন্দা মোঃ কালাম বেপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই ব্রিজটির করুণ অবস্থা হয়ে আছে। ব্রিজের মাঝখানের রড বের হয়ে যাওয়ায় সব সময় আতঙ্কের মধ্যে চলাচল করতে হয়। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রানহানি ঘটতে পারে।

এলাকাবাসীর চরম দুর্ভোগের কথা তুলে ধরে স্থানীয় জনগণ চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর জালাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেছেন। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ও এলাকাবাসীর ভোগান্তি লাঘবে দ্রুততম সময়ের মধ্যে জরাজীর্ণ সেতুটি অপসারণ করে সেখানে নতুন একটি সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট