1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের মিশন রোডের শাহী জামে মসজিদে সংগঠনের চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়।

সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি মাওলানা মো. সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

মাহফিলে সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল গণি, শাহী জামে মসজিদের সহ-সভাপতি আলহাজ্ব নাজিমুদ্দিন মিজান মিজি, আলহাজ্ব কামালউদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা নাসির আহমদ খানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট