1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা চাঁদপুর পাসপোর্ট অফিসে তিন দালাল আটক

শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ প্রশিক্ষণ ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চাঁদপুর আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিআরটিএ চাঁদপুর জেলার সভাপতি ও জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ সার্জেন্ট আতিকুল ইসলাম শিমুল। এ সময় মাদ্রাসার শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা সড়ক ব্যবহারের সঠিক নিয়ম, ট্রাফিক সংকেত মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে পথচারী ও শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন।

আয়োজকদের ভাষ্য, শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক সচেতনতা ছড়িয়ে দিয়ে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।

অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া সড়ক নিরাপত্তাবিষয়ক কুইজে সঠিক উত্তর দেওয়ায় তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট