1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা মতলব দক্ষিণে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন, তিন লাখ টাকা অনুদানের ঘোষণা এমপির মতলব-ঢাকা রুটে জৈনপুর এক্সপ্রেসের বেপরোয়া চলাচল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক সেমিনার সন্তান সুশিক্ষিত না হলে বাবা-মায়ের সকল পরিশ্রই বৃথা যায় –  আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতার মাগফেরাত কামনায় চাঁদপুরে মিলাদ মাহফিল বাবুরহাটে ১.৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
বাবুরহাটে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ১ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ৬৯৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ব্যবসায়ীকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান সূত্রে জানা যায়, বাবুরহাট মধ্যবাজারের বাবুরহাট প্লাজার দ্বিতীয় তলায় একটি গুদামে পলিথিন মজুদ রেখেছিলেন ব্যবসায়ী বশির পাটোয়ারী। তাঁর গুদাম থেকে ১ হাজার ৫৮৩ কেজি পলিথিন জব্দ করা হয় এবং তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগেও একই অপরাধে তিনি জরিমানার মুখে পড়েছিলেন।

একই বাজারের ব্যবসায়ী মো. মাহবুবের দোকান থেকে ৪৩ কেজি পলিথিন জব্দ করে ২৫ হাজার টাকা এবং ফখরুদ্দিনের দোকান থেকে ৭০ কেজি পলিথিন জব্দ করে আরও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পলিথিন ট্রাকে করে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হয়।

অভিযানকালে বশির পাটোয়ারী ভবিষ্যতে পলিথিন ব্যবসা না করার কথা বলেন। একই সঙ্গে পলিথিন উৎপাদনকারীদেরও জরিমানার আওতায় আনার দাবি জানান তিনি। বারবার জরিমানার পরও একই ব্যবসায় যুক্ত থাকার বিষয়ে তিনি জীবিকা নির্বাহের কথা উল্লেখ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন আসার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, শুধু খুচরা বিক্রেতা বা মজুদদারদের শাস্তি দিয়ে পলিথিন বন্ধ করা সম্ভব নয়; উৎপাদনকারী ও মূল সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন।

অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের সরবরাহ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট