1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

চাঁদপুর প্রেস ক্লাবের শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
চাঁদপুর প্রেস ক্লাবের তৃতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত অডিটরিয়াম শুভ উদ্বোধন রোববার (৮ মার্চ) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়। 
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি  শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাবের আধুনিকায়ন অডিটরিয়াম দেখে সন্তোষ্টি প্রকাশ করেন এবং উন্নয়ন কাজের বেগবান করার জন্য আশ্বাস প্রদান করেন।
উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সিনিয়র সাংবাদিক ও নাট্যকার সফিউল আলম বাবু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক  সভাপতি  শরীফ চৌধুরী,গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ জিএম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক মির্জা জাকির, চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী,দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান,চাঁদপুর প্রেসক্লাবের  সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, উপদেষ্টা সদস্য শরীফ মোঃ আশরাফুল হক, সাংবাদিক হাবিবুর রহমান, এটিএন নিউজ জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন ঢালী, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদ, সাংবাদিক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ ইলিয়াস পাটোয়ারী, সাংবাদিক আলমগীর হোসেন,মহসিন হোসাইন প্রমুখ ।
দোয়া ও মুনাজাত  পরিচালনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সদস্য মাওঃ আহমদ উল্যাহ।
ক্যাপশান:  গতকাল  রোববার  চাঁদপুর প্রেসক্লাব তৃতীয় তলায় অডিটোরিয়াম আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে  শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি  শেখ ফরিদ আহমেদ মানিক। পাশে রয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
# নিজস্ব প্রতিবেদক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট