1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

মতলব উত্তরের বিভিন্ন বাজারে মুল্য তালিকা নিয়ে অভিযানে সহকারি কমিশনার রহমত উল্যাহ

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

পবিত্র রমজান উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে দ্রব্য মূল্য তালিকা নিয়ে অভিযান পরিচালনা করছেন সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। সম্প্রতি তিনি বিভিন্ন বাজার বাজারে ছুটে চলেছেন এবং জনসচেতনমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলার ছেংগারচর বাজার, গজরা বাজার, কালীপুর বাজার, নতুন বাজার সহ বেশ কয়েকটি বাজারে তিনি মোবাইল কোর্ট পরিচলনা করেছেন এবং খাদ্যদ্রব্য মূল্য তালিকা যাচাই বাছাই করেছেন। সোমবার দুপুরে তিনি সুজাতপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসয় খাবার দোকান, মুদি মনোহরি, ফলের দোকান ও গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান করেন। এক মিষ্টির দোকানদারকে ১ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দেন। এছাড়াও সকল দোকারদার ও বাজারের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দকে সচেতন করেন যাবে সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতাদের স্বার্থে মূল্য তালিকা টানানো রাখেন।

সহকারি কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, কাউকে জরিমানা করা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হল মানুষ সচেতন হবে। মানুষের স্বার্থে মানুষ কাজ করবেন। ব্যবসায়ীরা সচেতন হলে কোন সিন্ডিকেট হবে না। সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হবে না। তাই সকল ব্যবসায়ীকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। সব দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখতে হবে। সকল বাজার গুলোতে আমরা জনসচেতনতার জন্য কাজ করে যাচ্ছি।

# আরাফাত আল-আমিন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট