1. info@www.aadibangla.com : দৈনিক আদি বাংলা :
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরুড়া-শাহরাস্তি-চাঁদপুর ঘিরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি মতলব উত্তর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন সভাপতি সফিকুল, সম্পাদক সুমন, সাংগঠনিক সাগর মতলব দক্ষিণ থানা পুলিশের সারসী অভিযানে ৫ জন ব্যবসায়ী আটক। স্কুলগুলো থেকে রবীন্দ্র সংগীত চর্চা করে তাদেরকে পুরস্কৃত করতে হবে ….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদন্ড বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে উয়ারুকের খোদ্দ খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলামের মৃত্যু উয়ারুক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত সড়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়াতে গোল্ডকাপ খেলা শুরু হয়েছে…..শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শাহরাস্তিতে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার

বরুড়া-শাহরাস্তি-চাঁদপুর ঘিরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ হানিফ মিয়াজি, শাহরাস্তি প্রতিনিধি :
আগামী ১৬ মে ২০২৬ (শনিবার) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর চাঁদপুর সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে এ সফরসূচি প্রকাশ করা হয়।
চূড়ান্ত সফরসূচিতে হাজীগঞ্জ উপজেলার পূর্বনির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে নতুন করে একটি পথসভা সংযুক্ত করা হয়েছে। সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লাজুড়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১১টায় তিনি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন।
দুপুর সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী শাহরাস্তির খোদ্দ খাল খনন কাজের উদ্বোধন করবেন। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুরে বিশ্বখাল খনন কাজের উদ্বোধন করবেন।
এছাড়া বেলা সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শাহরাস্তিসহ জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সফর সফল করতে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আমার
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট