1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর সেতু-সংলগ্ন সড়কে বড় ফাটল, জরুরি সংস্কারে সওজের উদ্যোগ

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে চাঁদপুর সেতুর পূর্ব পাশের সংলগ্ন এলাকায় সড়কে বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি সংস্কারকাজ শুরু করেছে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

বুধবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয়রা সড়কের একটি অংশে বড় ধরনের ফাটল দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ওই সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে খবর পেয়ে সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অংশে জরুরি সংস্কারকাজ শুরু করেন।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, “ফাটলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে জনবল পাঠানো হয়েছে। প্রায় ৫ মিটার ক্ষতিগ্রস্ত অংশ জরুরি ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে সাংবাদিক মোসাদ্দেক আল আকিব জানান, রায়পুর যাওয়ার পথে তিনি প্রথম ফাটলটি দেখতে পান। তিনি মোটরসাইকেল থামিয়ে নিচে নেমে দেখেন, ফাটলের নিচের অংশ ফাঁপা হয়ে গেছে এবং মাটি সরে যাওয়ার লক্ষণ রয়েছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত সংস্কারকাজ শুরু করায় স্বস্তি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সংস্কার এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট