1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

হাইমচর প্রতিনিধি ॥ চাঁদপুরের হাইমচরে প্রাইভেটকারে করে পাচারের সময় ২০ কেজি গাঁজাসহ মো. রাসেল মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশের দাবি, কুমিল্লা থেকে গাঁজা এনে হাইমচরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার ২ নম্বর আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসংলগ্ন রায়ের বাজার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক রাসেল মিয়া বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মো. গোলাম মোস্তফা খান ও মাকসুদা বেগম দম্পতির ছেলে।

রোববার (৯ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান।

হাইমচর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানার একটি বিশেষ দল রায়ের বাজার মোড় এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িটির চালক রাসেল মিয়াকে আটক করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

অভিযানে অংশ নেওয়া হাইমচর থানার উপপরিদর্শক (এসআই) সমির কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে ২০ কেজি গাঁজাসহ গাড়ির চালককে আটক করতে সক্ষম হয়েছি।

পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে জানা গেছে-গাঁজাগুলো কুমিল্লা থেকে আনা হয়েছিল এবং হাইমচরে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, আটক রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট