1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

দাখিলের ফল প্রকাশের পর অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ, অভিযুক্ত ৫ শিক্ষার্থীই উত্তীর্ণ

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আবু মুছা আল শিহাব:চাঁদপুরের শাহরাস্তিতে দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর ভোলদিঘী কামিল মাদরাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা ও গালিগালাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থীকে দায়ী করেছেন অধ্যক্ষ। তবে ওই পাঁচ শিক্ষার্থীর সবাই দাখিল পরীক্ষায় কৃতকার্য হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও দেওয়া হয়নি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।

ফেসবুক লাইভে অধ্যক্ষ বলেন, দাখিল পরীক্ষার ফল প্রকাশের পর নোয়াগাঁও, দেবকরা ও নিজমেহার গ্রামের কিছু শিক্ষার্থী তাঁর বাড়িতে এসে হামলা করেছে। এ সময় তাঁকে ও তাঁর মাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কাছে বিচার দাবি করেন অধ্যক্ষ।

ফেসবুক লাইভটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি শাহরাস্তি মডেল থানা পুলিশের নজরে আসে। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে অধ্যক্ষ ওই পাঁচ শিক্ষার্থীকে ঘটনার জন্য দায়ী করেন।

তবে পরে ওই পাঁচ শিক্ষার্থীর ফলাফল যাচাই করে দেখা যায়, তাদের কেউই দাখিল পরীক্ষায় অকৃতকার্য হয়নি।

এ বিষয়ে অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনার জন্য যেসব পাঁচ শিক্ষার্থীকে দায়ী করা হয়েছে, তাদের সবাই পরীক্ষায় কৃতকার্য হয়েছে। এ ঘটনায় অধ্যক্ষ থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন, আমি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট