1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে ডিএনসির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর বালিয়া গ্রামের কাজী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উত্তর বালিয়া (কাজী বাড়ি) এলাকার মৃত রফিকুল ইসলাম কাজীর ছেলে মো. মনির হোসেন কাজী (৪৬) এবং একই এলাকার মৃত নুরুল ইসলাম গাজীর ছেলে সাহাদাৎ গাজী (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় থেকে জানানো হয়, মনির হোসেন কাজীর নিজ দখলীয় বসতঘরের দক্ষিণ-পূর্ব পাশের শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় দুটি স্বচ্ছ জিপারযুক্ত পলি প্যাকেট থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ৫০টি এবং অপরটিতে ১০টি ইয়াবা ছিল।

এ ছাড়া একটি সিনথেটিক বাজারের ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম লুজ গাঁজাও জব্দ করা হয়। অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্যসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাদী হয়ে গ্রেপ্তার দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট