1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা, তবুও থামেনি শুটিং

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ॥ দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি এই তারকা। আসন্ন সিনেমা ‘রাকা’-এর শুটিং শেষ করতে প্রয়োজনে গভীর রাত পর্যন্ত সেটে সময় দিচ্ছেন তিনি।

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের ঘরে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর আসে প্রথম সন্তান—কন্যা দুয়া। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন তাঁরা। আগামী সেপ্টেম্বরে দীপিকার সন্তান জন্ম নেওয়ার কথা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার-এর প্রতিবেদনে ‘রাকা’র প্রযোজনা দলের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা দীপিকা। মাতৃত্বের এই গুরুত্বপূর্ণ সময়েও ছবির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি।

শুটিংয়ের প্রয়োজনে দীর্ঘ সময় সেটে থাকছেন দীপিকা। প্রয়োজন হলে রাত পর্যন্ত কাজ করছেন। দ্বিতীয় সন্তানের জন্মের আগেই ‘রাকা’র শুটিং শেষ করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য। অভিনেত্রীর এমন পেশাদারিত্ব ও কাজের প্রতি নিষ্ঠায় ছবির কলাকুশলী ও নির্মাণ দলের সদস্যরাও বিস্মিত ও মুগ্ধ।
অন্তঃসত্ত্বাবস্থার শেষ পর্যায়ে এসে দীপিকার এভাবে কাজ চালিয়ে যাওয়া নিয়ে শুটিং ইউনিটে চলছে আলোচনা। তবে তাঁর শারীরিক অবস্থার বিষয়টি মাথায় রেখেই কাজের সময়সূচি নির্ধারণ করা হচ্ছে বলে জানা গেছে।

আল্লু অর্জুনের সঙ্গে নতুন জুটি
অ্যাটলি পরিচালিত ‘রাকা’ নির্মিত হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনি, ফ্যান্টাসি ও অ্যাকশনের মিশেলে। ছবির প্রধান চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
বড় বাজেট ও অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টসে নির্মিত সিনেমাটি ২০২৭ সালের অন্যতম বড় প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র হিসেবে আলোচনায় রয়েছে। আল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের নতুন জুটি পর্দায় কেমন চমক দেখায়, সেটিই এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট