1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান মতলব দক্ষিণে পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার-নগদ টাকা লুট

নাটক সমাজের প্রতিচ্ছবি, সমাজের আয়না —সোহেল রুশদী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ১০ দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব-২০২৬-এর চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগস্ট বিকেল ৫টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন, “নাটক সমাজের প্রতিচ্ছবি, সমাজের আয়না। নাটক ও সংস্কৃতিতে চাঁদপুরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। নাটকের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা যায়। সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। সাংবাদিকতা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে চাঁদপুরের রয়েছে গৌরবময় ইতিহাস। জেলার বিভিন্ন নাট্য সংগঠন দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সোহেল রুশদী আরও বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছেন। জেলার সম্পাদকরাও ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। সাংবাদিকদের কল্যাণের পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও চাঁদপুর প্রেস ক্লাব ভূমিকা রাখছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্যও চাঁদপুর প্রেস ক্লাব সবসময় উন্মুক্ত থাকবে। বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রেস ক্লাব সহযোগিতা করবে এবং পাশে থাকবে।

তিনি চাঁদপুরে আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা থিয়েটারের সভাপতি তাবিবুর রহমান রিংকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জিয়া প্রধানীয়া।

বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সনাকের সভাপতি আলমগীর পাটওয়ারী, চাঁদপুর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক ও সাংবাদিক শরীফ চৌধুরী, বিশিষ্ট শিল্পী অনিমা সেন চৌধুরীসহ সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সোহেল রুশদীসহ আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন আয়োজক সংগঠনের সদস্যরা।

আলোচনা অনুষ্ঠান শেষে চাঁদপুর স্বরলিপি নাট্যগোষ্ঠীর পরিবেশনায় এম আর ইসলাম বাবুর রচনা ও নির্দেশনায় ‘স্বপ্ন ও দুঃস্বপ্ন’ নাটকটি মঞ্চস্থ হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট