1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফেস অব বাংলাদেশ ২০২৬’ নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে -আফসানা

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের মেয়ে আফসানা সুলতানা। স্বপ্ন দেখতেন নিজেকে তুলে ধরবেন বড় কোনো মঞ্চে। সেই স্বপ্ন পূরণের পথে এবার গুরুত্বপূর্ণ এক অর্জন। ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন এই তরুণী। জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার তাঁর সামনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নারী বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় আফসানা সুলতানাকে। একই আসরে পুরুষ বিভাগে সেরার মুকুট জেতেন অদিত সারজিল কোরেশি।

মানিকগঞ্জ থেকে উঠে আসা আফসানা পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বর্তমানে Apply Dhaka.com-এ স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে কর্মরত তিনি। পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের আগ্রহের জায়গা মডেলিংয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণী।

তবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আফসানার পথচলা এবারই প্রথম নয়। এর আগে ‘মিস বাংলাদেশ ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার পর এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এ অর্জন করলেন বিজয়ীর খেতাব।

এই সাফল্য আফসানার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফেস অব এশিয়া ২০২৬’। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি।

নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ এখন আফসানার সামনে। ‘মিস বাংলাদেশ ২০২৪’-এর সেরা ১৫ থেকে ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ীতাঁর পথচলায় যোগ হলো নতুন এক অধ্যায়।

মানিকগঞ্জের আফসানা সুলতানার পরবর্তী গন্তব্য এবার দক্ষিণ কোরিয়া। দেশের মঞ্চে সাফল্যের পর এশিয়ার মঞ্চে কেমন করেন তিনি, সেটিই এখন দেখার অপেক্ষা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট