1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মতলবের গোবিন্দপুরে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার – চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌরসভার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে চোর সন্দেহে এক কিশোরকে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী তারেক (১৭) ঢালী বাড়ির মৃত জাকির হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ছুটিতে বাড়িতে এসেছিলেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৯ আগস্ট প্রধানিয়া বাড়ির আল আমিনের ঘরে চুরির ঘটনা ঘটে। এর জেরে ১১ আগস্ট ভোরে প্রতিবেশী প্রধানিয়া বাড়ির রাজ্জাক প্রধানের ছেলে আল আমিন এবং একই বাড়ির শফিক, মোতালেব, তানিন ও আনোয়ার মিলে ঢালী বাড়িতে এসে ঘুম থেকে তারেককে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে মরহুম রেণু প্রধানিয়া বাড়ির পাশে একটি গাছের সাথে বেঁধে মারধর করা হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে ছারিয়ে আনা হয়। গুরতর অসুস্হ অবস্থায় তাকে প্রঘমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত্ন চিকিৎসক তাকে উন্নতি চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন ।

তারেকের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে কোনো অপরাধ করেনি। ছুটিতে বাড়িতে এসেছিল। বিনা কারণে তাকে এভাবে মেরেছে। আমি এর সঠিক বিচার চাই।

এলাকার একাধিক ব্যক্তি জানান, অভিযুক্তরা আল আমিন কাজটা ভাল করেনি । তারেক যদি চুরি করে থাকে তাহলে সে এলাকাবাসী বা আইনের আশ্রয় নিতে পারত । বিনা কারণে একটি ছেলেকে এভাবে মারধর করা মোটেও ঠিক হয়নি। তারা এলাকায় প্রায়ই এ ধরনের ত্রাস সৃষ্টি করে আসছে । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই ।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আল আমিনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি ।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট