1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন! কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই

কুমিল্লা সরকারি পলিটেকনিকের ছাত্রশক্তির আহ্বায়ক হলেন হাজীগঞ্জের হোছাইন মজুমদার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সিহিরচোঁ গ্রামের শিক্ষার্থী হোছাইন মজুমদার।

হোছাইন মজুমদার বর্তমানে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজিতে অধ্যয়নরত। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় তার নিজ এলাকা হাজীগঞ্জের সিহিরচোঁ গ্রামে আনন্দের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হোছাইন মজুমদার একজন সক্রিয় ও দায়িত্বশীল শিক্ষার্থী। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবিদাওয়া নিয়ে কাজ করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা রয়েছে। নতুন দায়িত্বে তিনি শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন তারা।

নতুন দায়িত্ব প্রসঙ্গে হোছাইন মজুমদার বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও কল্যাণে কাজ করার পাশাপাশি কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবার সহযোগিতা চাই।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার নিয়ে কাজ করাই হবে তার অন্যতম প্রধান লক্ষ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট