1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, চাঁদপুর: চাঁদপুর পৌর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শহরের কদমতলা রাজবাড়ী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশের উন্নয়নের কথা চিন্তা করেন, আমরাও সেভাবেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধীরে ধীরে আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান হবে। গত ছয় মাসে অনেক কিছু শিখেছি। শেখা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরকারের প্রশাসনের মাধ্যমে জনগণের জন্য কাজ করা হবে।

তিনি বলেন, মাদক নির্মূলে বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা সমাজের সবচেয়ে বড় অপরাধী। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের একটি তালিকা তার কাছে রয়েছে বলেও জানান তিনি। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা মাদক বিক্রি ও সেবন করে, তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। গত ১৭ বছর আওয়ামী লীগ ও প্রশাসনের মাধ্যমে তাঁর জন্মদিন পালন করতে দেওয়া হয়নি। আজ তারা তাদের নিজেদের ফাঁদেই পড়েছে। চাঁদপুরসহ সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন উল্লেখ করে তিনি বিএনপির বিভিন্ন কমিটিতে তাদের রাখার চেষ্টা এবং নিজ নিজ এলাকায় তাদের জন্য কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহসভাপতি ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন বেপারী, অ্যাডভোকেট মনিরা বেগম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম মন্টু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট