1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জনগণের কল্যাণে ৬ মাসে নানা উদ্যোগ, প্রশংসায় এমপি মমিনুল হক

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

নুর মোহাম্মদ পাটোয়ারী : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হকের বিগত ছয় মাসের কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে তাকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, একজন জনপ্রতিনিধির আন্তরিক ইচ্ছা ও জনগণের কল্যাণে কাজ করার মানসিকতা থাকলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হয়। সেই লক্ষ্যেই সংসদ সদস্য মো. মমিনুল হক দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কথা শুনে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছেন বলে দাবি করেছেন তারা।

অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের পর হাজীগঞ্জ-শাহরাস্তির হাট-বাজারে সরকারের ধার্যকৃত ১ কোটি ৬০ লাখ টাকা খাজনা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সরকারি কোষাগারে পরিশোধ করা হয়েছে। এর ফলে স্থানীয় হাট-বাজারের ব্যবসায়ীদের খাজনা থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এছাড়া হাজীগঞ্জ-শাহরাস্তির বিভিন্ন সড়কে তিন চাকার যানবাহনসহ অন্যান্য যানবাহন থেকে টোল আদায় বন্ধ, হাজীগঞ্জ ও শাহরাস্তির ৫০ শয্যার দুটি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, দুটি মিনি স্টেডিয়ামের অনুমোদন এবং দুই উপজেলায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করা হয়।

শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণের অনুমতিও পাওয়া গেছে বলে অভিনন্দন বার্তায় দাবি করা হয়েছে। পাশাপাশি হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম অংশের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ১৩নং অলিপুর ইউনিয়ন পরিষদ সরকারিভাবে অনুমোদন পাওয়ার বিষয়টিও তুলে ধরা হয়।

স্থানীয়দের আরও দাবি, বর্তমান সময়ে রাজনৈতিক হানাহানি, পুলিশি হয়রানি এবং পেশিশক্তির মাধ্যমে দখল-বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ সদস্য তাঁর প্রথম অধিবেশনে মাদকবিরোধী আইন প্রণয়নের দাবি তুলে ধরেন এবং পরবর্তী অধিবেশনে মাদক ও জুয়া বন্ধে আইন পাস হয়েছে বলেও অভিনন্দন বার্তায় উল্লেখ করা হয়।

হাজীগঞ্জের বাসিন্দা আরিফুর রহমান বলেন, “জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা শোনা এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আগামী দিনেও সংসদ সদস্য জনগণের পাশে থেকে কাজ করে যাবেন।”

শাহরাস্তির বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, “হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষের শান্তি, উন্নয়ন ও অগ্রগতির জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তা অব্যাহত থাকলে এলাকার মানুষ আরও উপকৃত হবে।”

স্থানীয়দের পক্ষ থেকে হাজীগঞ্জ-শাহরাস্তির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের ধারাবাহিকতা কামনা করে সংসদ সদস্য মো. মমিনুল হককে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট