1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পাইকদী-ভুলু ডাক্তার সড়কের বেহাল দশা

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

এস আর সোহাগ: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নম্বর বালিথুবা ইউনিয়নের পাইকদী (আবাবিল) ঘাট থেকে চান্দ্রা-ভুলু ডাক্তার ব্রিজ পর্যন্ত সড়কটির বেহাল দশা বিরাজ করছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং দুপাশ ভেঙে গেছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহন ও স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, চান্দ্রা-ভুলু ডাক্তার ব্রিজ থেকে পাইকদী (আবাবিল) ঘাট পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সিএনজি অটোরিকশা, অটোরিকশা, ট্রলি, মাইক্রোবাস, ট্রাক ও ট্রাক্টর চলাচল করে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের দুপাশ ভেঙে মাটি বের হয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কের আশপাশে থাকা দুটি ইটভাটার ইট এবং বালু ব্যবসায়ীদের বালু-মাটি নিষিদ্ধ ট্রাক্টর ও ট্রাকের মাধ্যমে পরিবহন করা হয়। এসব ভারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রভাবশালী মহলের পরিবহন হওয়ায় এ বিষয়ে স্থানীয়রা অনেক সময় প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সড়কের পাকা অংশ ভেঙে মাটি বের হয়ে গেছে। প্রায় চার-পাঁচ বছরের মধ্যে নির্মিত পাকা সড়কটির বর্তমান অবস্থা দেখে মনে হয়, এটি বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল। গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।

অটোরিকশাচালক রবিউল বলেন, “ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে সড়কটি ভেঙে গেছে। এখন গাড়ি চালাতে অনেক কষ্ট হয়। গর্তের কারণে গাড়ি কাত হয়ে চলাচল করে। দ্রুত সড়কটি মেরামত করা প্রয়োজন।”

স্থানীয় বাসিন্দা সাব্বির গাজী, নাছির ও লিটন বলেন, ভারী যানবাহন চলাচলের কারণেই সড়কটির এমন বেহাল অবস্থা হয়েছে। নিষিদ্ধ ট্রাক্টর ও ট্রাক চলাচল বন্ধ করার পাশাপাশি দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। সড়কটি মেরামত করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি সংস্কার এবং অতিরিক্ত ভারী ও নিষিদ্ধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট