1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিষ্ণুপুরের প্রবীণ চিকিৎসক লাভলু খান গুরুতর অসুস্থ খোঁজ নিতে যান এনাম চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নের প্রবীণ ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং মনোহরখাদী গ্রামের কানুদী মিয়ার বাজারের সুপরিচিত চিকিৎসক লাভলু খান গুরুতর অসুস্থ হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লাভলু খানের অসুস্থতার খবর পেয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকার বারডেম হাসপাতালে ছুটে যান এনাম চৌধুরী। সেখানে তিনি কিছু সময় লাভলু খানের পাশে অবস্থান করেন এবং তাঁর চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এ সময় এনাম চৌধুরী লাভলু খানের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

লাভলু খানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

সকলের প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে লাভলু খান দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট