1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- চাঁদপুর লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ আপন দুই বোনকে গ্রেপ্তার করেছে নৌ-থানা পুলিশ। পুলিশের দাবি, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

রোববার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর লঞ্চঘাটের বিআইডব্লিউটিএ পল্টুন এলাকায় অভিযান চালায় নৌ-থানা পুলিশ।
নৌ-থানার ওসি আজমগীর হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন দুই নারীর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো একটি হাতব্যাগ থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আছমা বেগম ও আমেনা বেগম। পুলিশ জানিয়েছে, তারা আপন দুই বোন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে লঞ্চযোগে দক্ষিণাঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাটে এসেছিলেন তারা।

চাঁদপুর নৌ-থানার ওসি আজমগীর হোসাইন জানান, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চ টার্মিনালে অভিযান চালানো হয়। এ সময় দুই নারীর ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট