1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধি।। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বর্ডার বাজার এলাকায় আজ রোববার (১৬ আগস্ট) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সোহেল, আল আমিন ও রাকিব হোসেনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সোহেলকে ৩০ দিন, আল আমিনকে ৬০ দিন এবং রাকিব হোসেনকে ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।

পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি আবারও উঠে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট