1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি অনুমোদন

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি –  চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) অনুমোদিত এ কমিটিতে সভাপতি করা হয়েছে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামানকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সুফি খায়রুল আলম খোকনকে।

কমিটির সহ-সভাপতি হয়েছেন আঃ শুক্কুর পাটোয়ারী, মনির চৌধুরী ও এড. মনিরা চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন এড. সামছুল ইসলাম মন্টু ও পরেশ মালাকার। কোষাধ্যক্ষ হাজী মোশারফ হোসেন এবং সহ-কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীর।

দপ্তর সম্পাদক করা হয়েছে হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীয়ত উদ্দিন পলাশ এবং সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন লিটন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ফারজানা আক্তার রোজী।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন-আক্তার হোসেন মাঝি, এড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, এড. শাহজাহান খান, প্রফেসর হারুনুর রশিদ, শাহাদাৎ হোসেন শান্ত, ডা. মীর মুস্তাকিম হায়দার রুমি, মো. এনামুল হক বাদল, মো. আলমগীর সরকার, আব্দুর রহিম পাটোয়ারী, নুরুল আমিন খান আকাশ, মো. জাকির হোসেন, মাওলানা তোফায়েল আহমেদ ও মো. সাইফুর রহমান গাজী।

নতুন কমিটি চাঁদপুরে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট