1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পুরান বাজারে জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় জানালার গ্রিল কেটে একটি নতুন নির্মিত বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল নগদ ৫ লাখ টাকা, দুই ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৮০ হাজার টাকার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আজহারুল ইসলাম।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পুরান বাজার বটগাছের মোড়সংলগ্ন আমজাদ আলী রোডে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি ভেঙে বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ ৫ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া ঘরে থাকা আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামালও চুরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় আজহারুল ইসলাম চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী আজহারুল ইসলাম বলেন, চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল উদ্ধারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট