1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শোভন করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাউসার হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

তাছকিন আহমেদ দিপু- চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১১৬ নম্বর শোভন করদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগামী তিন বছরের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাউসার হোসেন।

৬ মে ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আক্তার। সভায় উপস্থিত অভিভাবক ও সদস্যরা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন এবং আলোচনা শেষে বিদ্যালয়ের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি কাউসার হোসেন বলেন, “আমাকে এ দায়িত্ব দেওয়ায় আমি সকলের প্রতি কৃতজ্ঞ। দায়িত্বটি যেন সঠিকভাবে পালন করতে পারি, সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং উপবৃত্তিসহ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা মানসম্মত রাখতে সর্বদা চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন প্রধান। বিদ্যোৎসাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নুরুজ্জামান ও তানজিলা আক্তার। দাতা সদস্য নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম প্রধান। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন বিউটি আক্তার ও শারমিন আক্তার।

সভায় সমাজসেবক ও সাবেক কমিশনার ওয়াজ উদ্দিন প্রধান, সমাজসেবক ও সাবেক কমিশনার মো. শাহাজান সাগর, সমাজসেবক মো. হেলাল মিয়াজী, হারুন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং সুন্দর ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট