1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার – চাঁদপুরে বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় জুম্মান (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জুম্মান চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকার হাবিব তফাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পেছনের একটি বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত হন জুম্মান। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি মারা যান।

স্থানীয় কয়েকজনের দাবি, জুম্মান চুরির উদ্দেশ্যে ওই বহুতল ভবনে প্রবেশ করেছিলেন। এ সময় দুর্ঘটনাবশত ভবন থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। তবে এ দাবির বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জুম্মানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় স্বজনদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট