1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে মোটরসাইকেল চোর আটক

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের মধ্য গুনরাজদী ট্রাকরোড এলাকা থেকে তামিম সদাগর (২৮) নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন মোটরসাইকেল চোর হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনসাধারণ।

বুধবার (১৯ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে মধ্য গুনরাজদী ট্রাকরোড এলাকার মডেল মাদ্রাসার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তামিম সদাগর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর আবাবিল এলাকার মাহবুব সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় পাওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তামিমকে শনাক্ত করা হয়। পরে বুধবার বিকেলে তাকে মধ্য গুনরাজদী ট্রাকরোড এলাকায় দেখতে পেয়ে স্থানীয়রা আটক করেন। এরপর তাকে চাঁদপুর সদর মডেল থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মোটরসাইকেল চুরির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি সংক্রান্ত আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

তবে অভিযোগের সত্যতা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট