1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - : AADI BANGLA
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কচুয়া উত্তর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান মনোনয়নপ্রার্থী কাজী জাকির হোসেন শাহমাহমুদপুরে শিক্ষক শাহনেওয়াজ খানের রাজকীয় বিদায় সংবর্ধনা শাহরাস্তিতে ক্লাস ফাঁকি দিয়ে ওয়াকওয়েতে আড্ডা, আটক ১৬ শিক্ষার্থী বাবুরহাট কলেজে মকবুল-রাজিয়া ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান চাঁদপুর ওয়াইডব্লিউসিএ স্কুলের উন্নয়নে সরকারি সহায়তার উদ্যোগ নেব: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি চাঁদপুর জেলা পরিষদ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জেলের বিরুদ্ধে মামলা ফরিদগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে ২২ আগস্ট প্রেস ক্লাবের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ॥ চাঁদপুর জেলার স্থানীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে চাঁদপুর প্রেস ক্লাব।

আগামী শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

আয়োজক সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সভায় স্থানীয় গণমাধ্যমের বর্তমান অবস্থা, সম্ভাবনা, সমস্যা ও করণীয়সহ গণমাধ্যম সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিকতা ও সংবাদপত্রের মানোন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হতে পারে।

সভায় চাঁদপুর জেলার সকল পর্যায়ের স্থানীয় পত্রিকার সম্পাদকদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।

আয়োজকরা আশা করছেন, স্থানীয় পত্রিকার সম্পাদকদের এ মতবিনিময় সভার মাধ্যমে চাঁদপুরের গণমাধ্যম অঙ্গনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হবে এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট