1. banglaaadi@gmail.com : News Desk : News Desk
  2. info@www.aadibangla.com : - :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কচুয়ার সদর দক্ষিণে ভোটের হাওয়া, মাঠে ৬ চেয়ারম্যান প্রার্থী বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কোন শিক্ষার্থী স্কুল-কলেজে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না – ইউএনও মনিরা খাতুন। কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন গ্রেফতার এআই-এর অপব্যবহার : সম্ভাবনার বিপরীতে এক অন্ধকার বাস্তবতা   হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের কাজ দ্রুত শুরু হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ বিষ্ণপুরে শিক্ষার্থীদের মাঝে এনাম চৌধুরীর ধারাবাহিক গাছের চারা বিতরণ চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ আর নেই নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে চাঁদপুর লেখক পরিষদের পাঠ অনুশীলন ও সঙ্গীতানুষ্ঠান

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, “স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিতে চাই—একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।”

তিনি বলেন, চাঁদপুরের স্বেচ্ছাসেবক দল অনেক শক্তিশালী। স্বেচ্ছাসেবক দল শক্তিশালী বলেই চাঁদপুর জেলা বিএনপিও শক্তিশালী। এই সাংগঠনিক শক্তি ধরে রাখতে হবে। ধীরে ধীরে স্বেচ্ছাসেবক দলের জনবল ও সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি জনগণের জন্য কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের পাশে যেতে হবে। আচরণ, চলন ও বলনের মাধ্যমে মানুষের মন জয় করে জনগণের আস্থা অর্জন করতে হবে। তাহলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে সেই সরকার সুন্দরভাবে জনগণের জন্য কাজ করতে পারবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝির সভাপতিত্বে এবং সদস্য সচিব সামছুল আরেফিন খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলুসহ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা, সদর, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনগণের পাশে থাকা এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট